Sylhet Today 24 PRINT

কানাইঘাট সীমান্তে ভারতীয় মদ ও পানের চালান আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৮ এপ্রিল, ২০১৫

সিলেটের কানাইঘাট সীমান্তে আলাদা অভিযানে প্রায় দেড় লাখ টাকার বিদেশি মদ ও ভারত থেকে আমদানি করা বিপুল পরিমান পানের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার ভোরে উপজেলার ডোনা সীমান্তের মিকিরপাড়া ও লোভাছড়া সীমান্তের নোহালপুর থেকে এসব মদ ও পানের চালান আটক করা হয়েছে।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির নায়েব সুবেদার মো. মামুনুর রশীদের নেতৃত্বে মিকিরপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি-৪১ ব্যাটালিয়নের ডোনা সীমান্ত ফাঁড়ির সদস্যরা। এ সময় ৯৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ জব্দ করা হয়।

এছাড়া হাবিলদার মো. আনিসুর রহমানের নেতৃত্বে একই উপজেলার লোভাছাড়া সীমান্তের নোহালপুরে অভিযান চালিয়ে আনুমানিক তিনশ’ বিড়া ভারতীয় পান জব্দ করেন সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।

জব্দ ভারতীয় মদের আনুমানিক মূল্য এক লাখ ৪৪ হাজার টাকা ও পানের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.