Sylhet Today 24 PRINT

টিলা কেটে জরিমানা গুণতে হলো সিটি কাউন্সিলর ইলিয়াছকে

নিজস্ব প্রতিবেদক |  ০৮ এপ্রিল, ২০১৫

টিলার কাটার অপরাধে জরিমানা গুণতে হচ্ছে সিলেট সিটি কাউন্সিলর মো. ইলিয়াসুর রহমানকে। টিলার কাটার দায়ে তাকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে আর কখনো টিলা না কাটার অঙ্গিকারও করছেন মহানগর ছাত্রলীগের সাবেক এই যুগ্ন আহ্বায়ক।

মঙ্গলবার সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়সুর রহমানকে পরিবেশ অধিদপ্তরের ঢাকার সদর দপ্তরে ডেকে নিয়ে তাঁকে এ জরিমানা করা হয়। বাড়ির পাশের একটি টিলা কাটার দায়ে এই জরিমানা গুণতে হচ্ছে তাকে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং ও এনফোর্সমেন্ট) মো. আলমগীর জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবেশ অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সম্প্রতি সংবাদমাধ্যমে এ-সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন ছাপা হলে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় তদন্ত করে সত্যতা পায়। মঙ্গলবার ওয়ার্ড কাউন্সিলরকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ঢাকায় তলব করলে তিনি ভবিষ্যতে আর টিলা কাটবেন না বলে অঙ্গীকার করেন। তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর জরিমানা দিয়ে ভবিষ্যতে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন বলে লিখিত অঙ্গীকারও করেন।

নগরের পাঠানটুলার কুচারপাড়া এলাকার ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছের বাড়ির সীমানাপ্রাচীরের ভেতরে একটি টিলা কাটা চলছিল। প্রায় দুই একর আয়তনের বাড়ির তিন ভাগের এক ভাগজুড়ে ছিল টিলা। ২০১৩ সালের ১১ নভেম্বর পরিবেশ অধিদপ্তর থেকে টিলাকে ঝুঁকিপূর্ণ আবেদন করে কথিত ঝুঁকি অপসারণে অর্ধেকেরও বেশি টিলা কাটা হয়। টিলা কাটা মাটি বাড়ির সামনে নিচু জমিতে ফেলা হচ্ছিল।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.