Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে টমটমের ধাক্কায় শিশু নিহত

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৮ অক্টোবর, ২০১৬

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে টমটমের ধাক্কায় এক শিশু প্রাণ হারিয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সাড়ে ১১ টার দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে উপজেলার পৌর এলাকার কেশবপুরে।

মৃত শিশুর নাম ফাহিম আহমদ (৫)। সে পৌর শহরের কেশবপুর মাঝপাড়া গ্রামের আমীর উদ্দিনের পুত্র।

স্থানীয়রা জানান, শিশুর বাড়ির নিকটবর্তী স্থানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল। হঠাৎ করে অসাবধানতাবশত একটি ব্যাটারি চালিত টমটমের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় সিলেটে প্রেরণ করলে রাস্তায় সে মারা যায়।

শিশুটি অসাবধানতার কারণে মৃত্যুবরণ করেছে বলে ঘটনাস্থল পরির্দশকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক আব্দুল কাদির জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.