Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৯ অক্টোবর, ২০১৬

বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম বাজারে ভ্রাম্যমাণ আদালত ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত বারইগ্রাম বাজারের ফাহিম স্টোর সহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। পরিমাপক যন্ত্রের সঠিক ব্যবহার না করা, মেয়াদোত্তীর্ণ মালামাল ও চালের বস্তায় পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ফাহিম স্টোরসহ ৪টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও সহকারি কমিশনার (ভূমি) অসীম চন্দ্র বণিক ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক হারুনুর রশিদ এবং বিয়ানীবাজার থানার এস.আই শেখর রঞ্জন পাল এই অভিযানে অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.