কুলাউড়া প্রতিনিধি | ১৯ অক্টোবর, ২০১৬
কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে প্রবাহমান নদী থেকে অবৈধ তিনটি বাঁধ ও জাল উচ্ছেদ করা হয়েছে। এসময় আদালতের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
বুধবার (১৯ অক্টোবর) বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, কুলাউড়া পৌরসভা সাইনবোর্ড সংলগ্ন ফানাই নদীতে কাপুয়া ব্রিজের পাশে কিছু দুষ্কৃতিকারী প্রবাহমান নদীতে অবৈধ উপায়ে মাছ ধরার জন্য তিনটি অবৈধ বাঁধ নির্মাণ করে। খবর পেয়ে বুধবার বিকাল সাড়ে ৪টায় নির্বাহী ম্যজিস্ট্রেট তাহসিনা বেগম পুলিশ ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এসময় বাঁধে ব্যবহৃত জাল, বাঁশ ও বেড়া উদ্ধার করে সেখানেই সেগুলো পুড়িয়ে ফেলা হয়।
আদালত পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মো. সুলতান মাহমুদ, সহকারী মৎস্য অফিসার মীর আলতাফ হোসেন, এসআই আনোয়ার হোসেন, এনুমারেটর শামীম প্রমুখ।
কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।