Sylhet Today 24 PRINT

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ডেল্টা ক্লিনিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ১৯ অক্টোবর, ২০১৬

সিলেট নগরীতে ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত অভিযানে ডেল্টা হসপিটালকে আর্থিক জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) বিকেলে নগরীর বিভিন্ন ক্লিনিক ও মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মিরবক্সটুলায় অবস্থিত ডেল্টা ক্লিনিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জিন্দাবাজারের দোকানগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় সতর্ক করা হয়। বেসরকারি মেডিক্যাল ও ক্লিনিক ল্যাব নিয়ন্ত্রণ আইনে একটি ক্লিনিকের ম্যানেজার ওয়াসিন বারিকে (৩০) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।


অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, এএসপি (এপিবিএম) আবদুল কুদ্দুস ও ফায়ার সার্ভিস পরিদর্শক হুমায়ুন নাইম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.