Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ছাত্রদল কর্মী গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৯ এপ্রিল, ২০১৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছাত্রদল কর্মী জিলানী আহমদ (২৮)।  সে শহরের মোসলিমভাগ এলাকার আব্বাছ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার ভোরে শহরের মোসলিমভাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক (এসআই) মো. শায়েক আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জিলানী সিআর মামলায় পলাতক আসামি ছিল। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.