Sylhet Today 24 PRINT

সম্মেলন ঢাকায়, সিলেটেও সাজ সাজ রব

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

নিজস্ব প্রতিবেদক |  ২১ অক্টোবর, ২০১৬

শনিবার অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন। সম্মেলন হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। তবে সম্মেলনকে ঘিরে সিলেটেও সাজসাজ রব।

সিলেট নগরীর বিভিন্ন স্থাপনায় দুদিন আগে থেকেই করা হয়েছে বর্ণিল আলোকসজ্জ্বা। এছাড়া সম্মেলনের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নগরী।

জানা গেছে, মহানগর আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন স্থানে আলোক সজ্জা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের প্রতিকৃতি টানানো হয়েছে নগরীতে।

সম্মেলন সফলের আহবান জানিয়ে রাজপথে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ।

বৃহস্পতিবার রাতে নগরী ঘুরে দেখা যায়, কীনব্রিজের ফটক, জালালাবাদ পার্কের প্রধান ফটক ও বন্দরবাজার এলাকার ফুটওভার ব্রিজে বর্ণিল আলোকসজ্জ্বা করা হয়েছে।

আওয়ামী লীগের সম্মেলনকে আরো উৎসবমুখর করে তুলতে ও নেতাকর্মীদের উজ্জীবিত করতে এসব আলোকসজ্জ্বা করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.