Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ছুরির আঘাতে আহত ২

নিজস্ব প্রতিবেদক |  ০৯ এপ্রিল, ২০১৫

সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট এলাকায় কথা কাটাকাটির জের ধরে একে-অপরকে ছুরিকাঘাত করেছে। আহত সাদিকুর ররহমান সানি ( ২৭) ও জুবায়ের (৩২)। 

স্থানীয়রা আহত যুবকদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কথা কাটাকাটির জের ধরে তারা একে-অপরকে ছুরিকাঘাত করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.