Sylhet Today 24 PRINT

শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছেন: মিসবাহ সিরাজ

ডেস্ক রিপোর্ট |  ০৯ এপ্রিল, ২০১৫

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সকল পেশার শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করে থাকেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে গ্যাস সেক্টরের শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ এগিয়ে যাবে। দেশের জনগণ যুদ্ধাপরাধীদের বিচার চায়, আইনের শাসন চায়, শেখ হাসিনাও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। অন্যদিকে খালেদা জিয়া জামায়াতকে সাথে নিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়।  সবাইকে এদের সম্পর্কে সজাগ থাকতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

বৃহস্পতিবার বিকেলে মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস ভবনে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিঃ কোম্পানীর সিবিএ নির্বাচনে জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন সিবিএর সভাপতি ও সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সিবিএর সহ-সভাপতি মো. আতিকুর রহমান, মো. আব্দুল আউয়াল খান, সহ-সভাপতি, মো. শাহআলম, সাধারণ সম্পাদক, এমরান হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক, কাজী মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক, সাহিদ হোসেন, অর্থ সম্পাদক, বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক, আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক, সুর চন্দ্র সিংহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, বদরুল ইসলাম, নির্বাহী সদস্য, আইয়ুব আলী প্রমুখ।

মতবিনিময় সভায় এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ আরো বলেন, বিগত সময়ের তুলনায় বর্তমানে জালালাবাদ গ্যাস কোম্পানীর কর্তৃপক্ষ এবং শ্রমিক কর্মচারী  প্রতিনিধিত্বকারী  সিবিএ-এর মধ্যে সুসম্পর্কসহ শান্তিপূর্ণ কর্মপরিবেশ বিরাজমান রয়েছে বলেই জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন রেজিঃ নং-চট্ট-২৫২০(সিবিএ)-কে দ্বিতীয়বার পুনঃনির্বাচিত করেছে। আমি আশা করি, কোম্পানীর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সিবিএ-এর কার্যকরী পরিষদের সময়োচিত ও যথোপযুক্ত কর্মকান্ডে কোম্পানীর বর্তমান সাফল্যের এ ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। শ্রমিকের ন্যায্য অধিকায় আদায়ে সব সময় স্বোচ্চার থাকবে বর্তমান সিবিএ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.