Sylhet Today 24 PRINT

আরিফ ‘সুস্থ’, হাসপাতাল থেকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক |  ২৩ অক্টোবর, ২০১৬

সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া হত্যা মামলার আসামী কারাবন্দি অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বহিষ্কৃত) আরিফুল হক চৌধুরীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সিলেটের কেন্দ্রীয় কারাগারের জেল সুপার  আব্দুস ছগির মিয়া  সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে এই খবর নিশ্চিত করেছেন।

রোববার (২৩ অক্টোবর) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসরা তাঁর শারীরিক অবস্থার উন্নতি দেখে ছাড়পত্র দেন। পরে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৬ সেপ্টেম্বর দুপুরে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.