Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৩ অক্টোবর, ২০১৬

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পালবাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একজন মোটর সাইকেল আরেহী নিহত হয়েছেন।

রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

তবে নিহতের নাম পরিচয় এখনো জানা যায় নি। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জের পালবাড়ি বাজার সংলগ্ন হযরত মাইয়াম শাহ (রঃ) মাজার গেইটের সামনে ট্রাক এবং মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী মারা যান।

তারা জানান, মোটর সাইকেলটির নাম্বার হবিগঞ্জ-হ-১১-২৬৫২।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নিয়ে এসেছি। তবে নিহতের নাম পরিচয় এখনি আমরা বলতে পারছি না। 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.