Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর ডিগ্রি কলেজে ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন

জগন্নাথপুর প্রতিনিধি  |  ২৩ অক্টোবর, ২০১৬

সুনামগঞ্জের জগন্নাথপুর ডিগ্রি কলেজের বানিজ্য শাখার ছাত্রদের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ম্যাচে দ্বাদশ শ্রেণীর বানিজ্য শাখা দলকে ৫১ রানে হারিয়েছে একাদশ শ্রেণীর বানিজ্য শাখা দল।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌর সদরের আর্দশ ক্রিকেট ক্লাবের মাঠে প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

এদিন দুপুর আড়াইটায় খেলা শুরু হয়। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৪ ওভারে ১৩৮ রানের বড় স্কোর গড়ে একাদশ শ্রেণীর বানিজ্য শাখা দল। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান সংগ্রহ করেন ফরহাদ আহমদ। ৬টি বিশাল ছক্কা ও ৫টি চার হাঁকান তিনি। দ্বাদশ শ্রেণীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পান আরমান।

১৩৮ রান তাড়া করতে নেমে ৮৭ রানে অলআউট হয়ে যায় দ্বাদশ শ্রেণীর বানিজ্য শাখা দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পান অল রাউন্ডার ফরহাদ আহমদ।

ম্যাচ শেষে ফরহাদের হাতে তুলে দেয়া হয় ম্যাচ সেরার পুরস্কার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.