Sylhet Today 24 PRINT

বাহুবলে বাস-অটো রিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

বাহুবল প্রতিনিধি  |  ২৪ অক্টোবর, ২০১৬

হবিগঞ্জের বাহুবল উপজেলার নতুন বাজার এলাকায় বাস ও সিএনজিচালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে গেদু মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (২৪ অক্টোবর) সকালে মিরপুর-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গেদু মিয়া হবিগঞ্জ সদর উপজেলার উত্তর সুলতানশী গ্রামের ইয়ার উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- সিএনজিচালিত অটো রিকশাটি মিরপুর থেকে শ্রীমঙ্গল যাচ্ছিল। নতুন বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে হবিগঞ্জগামী একটি বিরতিহীন বাসের সাথে অতো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গেদু মিয়া মারা যান।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুপু কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান- সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.