Sylhet Today 24 PRINT

নেহারি পাড়া থেকে ইয়াবা ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৫ অক্টোবর, ২০১৬

সিলেট নগরীর লিশ কোতোয়ালি থানা এলাকাধীন নেহারি পাড়া হাজী লাল মিয়ার কলোনী থেকে ইয়াবা ও হেরোইনসহ আব্দুল মালেক (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৬টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক নুরুল আলম এর নেতৃত্বে পুলিশের একটি দল  গোপন সংবাদের ভিত্তিতে নেহারীপাড়া এলাকায় হাজী লাল মিয়ার কালোনীতে  অভিযান চালায়।

এ সময় মালেকের কাছ থেকে ১২০ পিস ইয়াবা এবং ৪৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে তাকে আটক কর হয়।

আটক আব্দুল মালেক দীর্ঘদিন যাবত উক্ত কালোনীতে তার বাসায় ইয়াবা ও হেরোইন মজুদ করে শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামালা রুজু প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.