Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে ২ ছেলের হত্যাকারী বাবা গ্রেপ্তার

ওসমানীনগর প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০১৬

সিলেটের ওসমানীনগরে দুই শিশুকে হত্যায় দায়ে তাদের বাবা ছাতির আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেটের পুলিশ সুপার মোঃ.মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাতির আলী দুই ছেলেকে হত্যার দায় স্বীকার করেছে। পারিবারিক কলহ থেকে এমন ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়  ছাতির আলী।

এসপি মনিরুজ্জামান জানান, বুধবার (২৬ অক্টোবর) সকালে চিন্তামণি গ্রামের একটি জঙ্গল থেকে পুলিশ ছাতির আলীকে গ্রেপ্তার করে।

গত সোমবার সন্ধ্যায় ওসমানীনগর উপজেলার চিন্তামণি এলাকার একটি ধানক্ষেতের পাশের ডোবা থেকে ছাতির আলীর ছেলে সুজেল আহমদ (১১) ও আব্দুল মুমিনের (৯) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার জন্য স্বজনরা ছাতির আলীকে দায়ী করে আসছিল।

তবে পুরো ঘটনা উদঘাটনে আরও তদন্ত করা প্রয়োজন বলে জানান এসপি মনিরুজ্জামান ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.