Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংকের স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০১৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও উচ্চ বিদ্যালয়ে এনসিসি ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার আয়োজনে সাতগাঁও উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক অজয় কুমার দত্ত। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মলয় চন্দ্র দাশ ও সাংবাদিক আতাউর রহমান কাজল।

'সঞ্চয়ের অভ্যাস শুরু হউক শৈশব থেকেই' এই স্লোগানকে সামনে রেখে ক্যাম্পেইন অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ইয়ংস্টার ব্যাংকিং বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয় এবং ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে এবং শিক্ষা জীবনকে সমৃদ্ধ করার লক্ষ্যে সবাইকে স্কুল ব্যাংকিং এ এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.