Sylhet Today 24 PRINT

বড়লেখায় ৩ মুরগি বিক্রেতাকে জরিমানা

বড়লেখা প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় ওজনে কারচুপির অপরাধে তিন মুরগি বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে বড়লেখা পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওজনে কারচুপির অপরাধে বড়লেখা পৌর শহরের মুরগি বিক্রেতা মো. মামুন আহমদকে ২ হাজার টাকা, আব্দুল কাইয়ুমকে ১ হাজার টাকা ও সাদিকুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.