Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০১৬

সুনামগঞ্জের জগন্নাথপুরের পৌর এলাকা থেকে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জগন্নাথপুর পৌর এলাকার ইসাকপুর গ্রামের আবুল কালামের বাড়ী থেকে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক(এস.আই) আব্দুল সালাম ও সহকারী উপ পরিদর্শক(এ.এস.আই) শাহ্ জামালের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন জগন্নাথপুর উপজেলার ইসাকপুর গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে আব্দুল মান্নান(৪৫), একই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল আলী(৪৫), একই উপজেলার শাহারপাড়া গ্রামের মৃত আশরাফ উল্ল্যার ছেলে নুর আলী(৪০), একই উপজেলার শ্রীরামসি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে সাদিক মিয়া(২৯), বিশ্বনাথ উপজেলার বাইসঘর গ্রামের সহর উল্ল্যার ছেলে শাহ্ নুর মিয়া (৩৮) ও একই উপজেলার নাচনী গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে পিয়ার আলী(৪০)।

জগন্নাথপুর থানার সহকারী উপ পরিদর্শক(এ.এস.আই) শাহ্ জামাল জানান, তাদেরকে জুয়া খেলারত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.