Sylhet Today 24 PRINT

মাধবপুরে উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও আসবাবপত্র বিতরণ

মাধবপুর প্রতিনিধি  |  ২৬ অক্টোবর, ২০১৬

হবিগঞ্জের মাধবপুরে বিভিন্ন স্কুল-কলেজে খেলাধূলার সামগ্রী ও আসবাবপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সকালে মাধবপুর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান এ সামগ্রী বিতরণ করেন।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এড.সুফিয়া আকতার হেলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, যায় যায় দিন প্রতিনিধি আলাউদ্দিন আল রনি, অধ্যক্ষ আজগর আলী, প্রধান শিক্ষক মোঃ ফয়েজুর রহমান, মোজাম্মেল হায়দার, হাজী শাহিন মিয়া, আনোয়ার হোসেন, সফিকুল ইসলাম, ছায়েদুর রহমান, ফারুক আহম্মদ, মাহমুদ হোসেন, সুপার আমির হোসেন, আনোয়ার মির্জা প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.