Sylhet Today 24 PRINT

জুড়ীতে প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান

জুড়ী প্রতিনিধি  |  ২৬ অক্টোবর, ২০১৬

মৌলভীবাজারের জুড়ীতে ‘গ্লোবাল হিউম্যান রাইটস্ এন্ড ডেভেলপমেন্ট’ আমেরিকা ইউনিটের সভাপতি আব্দুল খান ফাহিমের (ফুরকান) নিজস্ব অর্থায়নে উপজেলার মাগুরা গ্রামের খায়রুল আলম নামের এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে সংগঠনের নেতৃবৃন্দরা খায়রুল আলমের বাড়িতে গিয়ে তাকে এ চেয়ারটি প্রদান করেন।

এসময় সংগঠনের চেয়ারম্যান ও বড়লেখা পৌরসভার কাউন্সিলর জেহিন সিদ্দিকী, পূর্বজুড়ী ইউপি’র সাবেক ইউপি সদস্য ময়নুল ইসলাম, গোয়ালবাড়ী ইউপি সদস্য দুলাল আহমদ, সমাজসেবক রহমত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.