Sylhet Today 24 PRINT

মাধবপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা নিবার্হী কমকর্তা মোঃ মোকলেছুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এসময় পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা ও পৌর কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান ভ্রাম্যমান আদালতের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ স্থাপনা নির্মাণের অপরাধে কয়েকজন ব্যবসায়ীকে ২ হাজার ২ শ' টাকা জরিমানা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.