Sylhet Today 24 PRINT

বাহুবলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০১৬

হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে মাইক্রোবাস চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মহাসড়কের দৌলতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামের মৃত রফিক উল্লার স্ত্রী কুদবানু (৯০)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির হোসেন দুর্ঘটনায় বৃদ্ধার নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, নিহত বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কখনও মিরপুর কখনও বাহুবলসহ বিভিন্ন জায়গায় অবস্থান করতেন।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.