Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে নিষিদ্ধ ভারতীয় মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২৭ অক্টোবর, ২০১৬

র‍্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার ছাতারকোনা গ্রামে অভিযান চালিয়ে ২০৭ বোতল অফিসার্স চয়েস ও ৭৯ বোতল ম্যাকডুয়েলস নামক নিষিদ্ধ ভারতীয় মাদক উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে র‍্যাব এই অভিযান পরিচালনা করে। ছাতারকোনা গ্রামের আক্কেল আলীর বাড়ীর সামনে রাস্তার উত্তর পাশে অজ্ঞাত পরিচয়ের কিছু লোক মাদক বেচাকেনা করার সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

উদ্ধারকৃত মাদক সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.