Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মৌলভীবাজার প্রতিনিধি  |  ২৭ অক্টোবর, ২০১৬

মৌলভীবাজারে ৭০ পিস ইয়াবাসহ শাহীন মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার পুলিশ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার সরকার বাজার বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার সহকারী উপ পরিদর্শক নিতাই রায় ও মুমিন উল্লাহ।

জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক সুকোমল ভট্টাচার্য জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটক শাহীনকে আদালতে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.