Sylhet Today 24 PRINT

ইঞ্জিন লাইনচ্যুত: সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের এক লাইনে ট্রেন চলাচল বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলস্টেশনের আউটারে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জগামী বাল্লা লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের এক লাইনে (ডাউন) ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথের আখাউড়ার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আজমপুর রেলস্টেশন মাস্টার সাইফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি এ ব্যাপারে জানিয়েছেন, কিশোরগঞ্জের ভৈরব থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া বাল্লা লোকাল ট্রেনটি আজমপুর স্টেশন ছেড়ে যাওয়ার পরপরই এর ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের এক লাইনে (ডাউন) ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরো জানান, স্থানীয় রেলওয়ের মেরামতকারী দল ইতোমধ্যে ইঞ্জিন সরানোর কাজ শুরু করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.