সিলেটটুডে ডেস্ক | ১১ এপ্রিল, ২০১৫
জুড়ীতে ইউপি জামায়াতের সেক্রেটারীকে আটক করেছে জুড়ী থানার পুলিশ। ৯ এপ্রিল রাতে জুড়ীর ফুলতলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়।
জুড়ী থানার ওসি জানান, তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।