সিলেটটুডে ডেস্ক | ২৯ অক্টোবর, ২০১৬
মনের অসুরত্ব দুর করে আলোকিত সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ের মাধ্যমে প্রতিবারের ন্যায় এবারো সিলেট নগরীর চালিবন্দর মহাশ্মশানঘাটে উদযাপিত হল দীপাবলী উৎসব ১৪২৩ বাংলা।
শনিবার সন্ধ্যায় জাকজমকপূর্ন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট রামকৃষ্ণ মিশনের সহ সভাপতি দিবাকর ধর রাম, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এড. ইইউ শহিদুল ইসলাম শাহিন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এড. কিশোর কুমার কর, ভিপিজিপি আব্দুল কুদ্দুস, এড. শশাংক শেখর পাল, প্রণতি ভট্ট্যাচার্য, এড. দেবতোষ দেব, এড. বিজয় কুমার দেব বুলু, সিলেট মহানগর পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক চন্দন দাস, রানা মালাকার, কুটু দেব প্রমুখ।