Sylhet Today 24 PRINT

কেন্দ্রের নেতা হয়ে শহীদ মিনারে কামরান

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৬

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হওয়ায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। রোববার দুপুরে নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সেখানে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কামরান।

এসময় সাবেক মেয়র কামরান বলেন, যে কমিটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন সেই কমিটিতে স্থান পাওয়া আমার জীবনের একটি পরম পাওয়া। তিনি বলেন, ২০১৯ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রমে গতিশীলতা আনতে আমার আন্তরিক প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। নব-নির্বাচিত প্রেসিডিয়াম সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের নেতৃত্বে আমি আমার উপর অর্পিত গুরু দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাবো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন কমিটি জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। সিলেটে আওয়ামী রাজনীতিতে কোন বিভেদ নেই উল্লেখ করে কামরান বলেন, আমাদের এখন প্রধান কাজ হচ্ছে সবাই মিলেমিশে মুক্তিযুদ্ধের চেতনায় সুসংগঠিত হয়ে ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তাবায়নে কাজ করে যাওয়া। তিনি বলেন আমি আগে যেভাবে ছিলাম বর্তমানে সেভাবেই আছি ভবিষ্যতেও সেভাবেই থাকব।

হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন বদর উদ্দিন আহমদ কামরান।

শ্রদ্ধাঞ্জলী নিবেদনকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দিন, কামরান পত্নি মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা কামরান, সাবেক সভাপতি জেবুন্নেছা হকসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.