Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি |  ৩০ অক্টোবর, ২০১৬

সুনামগঞ্জের জগন্নাথপুরে পানিতে ডুবে মুহিতুর রহমান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মুহিতুর পৌর শহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা জগন্নাথপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুর রহমানের ছেলে।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে মুহিতুর বাবার সাথে কলকলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। সেখানে রোববার (৩০ অক্টোবর) সকালে অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে সাঁতার কাটতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে স্বজনরা নদীতে মুহিতুরকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিশুটির লাশ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

এদিকে যুবলীগ নেতা ও ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুর রহমানের শিশুপুত্রের অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ফুটবল এ্যাসোয়েশনের সভাপতি রুহুল আমিন রাহুল, সাধারন সম্পাদক আবু সালেহ, প্রচার সম্পাদক সাংবাদিক মো.মুন্না মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.