Sylhet Today 24 PRINT

মঙ্গলবার থেকে সিলেটে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা

নিজস্ব প্রতিবেদক |  ৩১ অক্টোবর, ২০১৬

‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এই প্রতিপাদ্য নিয়ে দেশের সবকটি বিভাগের ন্যায় মঙ্গলবার থেকে সিলেটেও শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা।

ওইদিন সকাল সাড়ে ৯টায় নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস।

মেলায় ই-টিআইএন বুথ, নতুন করদাতাদের জন্য হেল্প ডেস্ক, রিটার্ণ বুথ, কাস্টমস ভ্যাট স্টল এবং জেলা সঞ্চয় অধিদপ্তরের একটি বুথ থাকবে।

এছাড়া, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় ২-৫ নভেম্বর, হবিগঞ্জ জেলায় ৩-৬ নভেম্বর এবং সুনামগঞ্জ জেলায় ৪-৭ নভেম্বর আয়কর মেলা অনুষ্ঠিত হবে।

এর বাইরে গোলাপগঞ্জে দুদিন ব্যাপী এবং ছাতক, মাধবপুর ও শ্রীমঙ্গলে একদিনব্যাপী ভ্রাম্যমান মেলা অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.