Sylhet Today 24 PRINT

হযরত শাহজালাল (র:) মাজার জিয়ারত করেছেন অধ্যাপক রফিকুল ইসলাম

সিলেটটুডে ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০১৬

সিলেটে হযরত শাহজালাল (র:) মাজার জিয়ারত করছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম।

রোববার সন্ধ্যায় তিনি পূণ্যভূমি সিলেটে শাহজালাল (র:) মাজারে আসেন। এসময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র ফজলুর রহমানসহ মৌলীভীবাজার ও কমলগঞ্জের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

মাজার প্রাংগনে তাকে ফুলেল সংবর্ধনা জানান আওয়ামীলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর পর মাজার জিয়ারত করেন নেতৃবৃন্দ।

মাজার জিয়ারত শেষে অধ্যাপক রফিকুল ইসলাম জানান, আওয়ামীলীগ জনগনের দল। মানুষের সেবা করাই দলের প্রতিটি নেতাকর্মীর লক্ষ্য। বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দলের প্রতিটি নেতাকর্মীর মতো নিরলস কাজ করে যাওয়ার অংগীকার করেন এই আওয়ামীলীগ নেতা।

বাংলাদেশ আওয়ামীলীগের সদ্যসমাপ্ত কাউন্সিলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে অর্ন্তভূক্ত হন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার এই ত্যাগী রাজনীতিবিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.