Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

জগন্নাথপুর প্রতিনিধি |  ৩১ অক্টোবর, ২০১৬

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান- দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত হাজী ইন্তাজ উল্ল্যার ছেলেদের ও হাসিম মিয়ার মধ্যে পারিবারিক ভাবে বিরোধ চলে আসছে। তারই জের ধরে সোমবার সকালে শাহীন মিয়ার উপর হাসিম মিয়ার লোকজন আর্তকিত হামলা চালায়। হামলায় উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে শাহীন মিয়া(২২)কে স্থানীয় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে, অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এব্যাপারে জগন্নাথপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে শাহীন মিয়ার ভাই ইবাদল মিয়া জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.