Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে পাহাড় ধস, নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০১৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় পাহাড় ধসে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

নিহতরা হলেন, উপজেলার নিশাকুড়ি গ্রামের মাসুক মিয়া (৪৫) ও খায়েস্তগ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে সামছুল হক (৩৫)।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, রাতে মাসুক ও সামছুলসহ কয়েকজন পাহাড়ের মাটি কাটছিলেন বলে ধারণা করা হচ্ছে। এসময় হঠাৎ পাহাড়ের মাটি ধসে পড়লে মাসুক ও সামছুল চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃ্ত্যু হয়।

খবর পেয়ে গোপলার বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.