Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে কিশোরের লাশ উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০১ নভেম্বর, ২০১৬

বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পাতারিপাড়া এলাকায় কিশোরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর)  সকালে নিজ গ্রামের হাওর থেকে কিশোর আব্দুল ওয়াহিদের (১৭) লাশ উদ্ধার করা হয়। তার শরীরের ৭ স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ৮টার দিকে আব্দুল ওয়াহিদকে অপ্সাত কয়েকজন যুবক বাড়ি থেকে ওয়াহিদকে ডেকে নিয়ে যায়। সে আর রাতে বাড়ি ফিরেনি। সকালে বাড়ি অদূরে হাওরে তার লাশ দেখতে পেয়ে পরিবার ও পুলিশে খবর পাঠানো হয়। পুলিশ ওয়াহিদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। ওয়াহিদ পূর্ব মুড়িয়ার পাতারিপাড়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, লাশ ময়না তদন্তের জন্য সিলেট পাঠানো হচ্ছে। নিহতের পরিবার থেকে মামলা দায়ের করা হবে বলে আমাদের জানিয়েছেন। তবে এ ঘটনার সাথে কারা জড়িত এখনো বুঝা যাচ্ছে না। তিনি বলেন, কিশোর ওয়াহিদের শরীরে ধারালো অস্ত্রের ৭টি আঘাত রয়েছে। গাড়ের আঘাতটি বেশি গুরুত্বর ছিল বলে আমাদের ধারণা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.