মৌলভীবাজার প্রতিনিধি | ০১ নভেম্বর, ২০১৬
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খানের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০১ নভেম্বর) ভোরে শহরের রঘুনন্দনপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
আশরাফুল আলম খান জানান, মঙ্গলবার ভোরে ৭-৮ জন মুখোশধারী ডাকাত গ্রিল কেটে ঘরে ঢুকে সবাইকে জিম্মি ১২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১২ হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহম্মদ ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের ধরার চেষ্টা চলছে।