বিশ্বনাথ প্রতিনিধি | ০১ নভেম্বর, ২০১৬
সিলেটের বিশ্বনাথে প্রণোদনা সহায়তা হিসেবে ২২৫ গরীব কৃষকদের মধ্যে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধানের বীজ সরিষা, ভুট্টা, মুগডাল ও সার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১নভেম্বর) বিকেলে উপজেলার বিআরডিবি মিলনায়তনে কৃষকদের মধ্যে এ প্রণোদনা সহায়তা বিতরণ করা হয়। বিতরনকালে খরিপ-২০১৬-১৭ মৌসুম, রবি-২০১৬-১৭ ও পরবর্তি খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় তাদেরকে বিনামূল্যে এ সহায়তা প্রদান করা হয়।
উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) আব্দুল হকের সভাপতিত্বে প্রণোদনা সহায়তা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী। উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাবেল খলিল চৌধুরীর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর হোসেন ও সহকারী কৃষি কর্মকর্তা দিলোয়ার হোসেন। এসময় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন সিদ্দিকুর রহমান ও রুশনারা বেগম।