Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন

ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা |  ০২ নভেম্বর, ২০১৬

ফেঞ্চুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা সহকারী কমিশনার ভূমি আনিসুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুজ্জানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহীদুর রহমান রুমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সমিন্দ্র কর্মকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল কয়েছ প্রমুখ।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুব্রত কর।

অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত যুবক ও যুবতীদের মধ্যে ঋণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এবং উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, প্রজেক্টর ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.