Sylhet Today 24 PRINT

সিলেটে আয়কর মেলার প্রথম দুই দিনে সোয়া পাঁচ কোটি টাকা কর আদায়

নিজস্ব প্রতিবেদক |  ০২ নভেম্বর, ২০১৬

সিলেটে আয়কর মেলার প্রথম দুই দিন মিলিয়ে মোট ৫ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৩শ’ টাকা কর আদায় হয়েছে। এই দু'দিনে সেবা গ্রহণ করেছেন ১ হাজার ৬৩৪ জন, নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ২৩৯ জন এবং আয়কর রিটার্ন দাখিল করেছেন ২৩৭ জন।

বুধবার (২ নভেম্বর) সিলেট কর অঞ্চলের উপ কর কমিশনার (সদর) শান্ত কুমার সিংহ এ তথ্য জানান।

তিনি বলেন, আয়কর মেলার দ্বিতীয় দিনে সিলেটে ৩ কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৫২৭ টাকা কর আদায় হয়েছে। সেবা গ্রহণ করেছেন ৯৮৭ জন, রিটার্ন দাখিল করেছেন ২৭৫ জন আর নতুন করদাতা নিবন্ধিত হয়েছেন ১২৪ জন।

গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) সকালে নগরীর রিকাবিবাজারে মোহাম্মদ আলী জিমনেশিয়ামে শুরু হয়েছে সাত দিনব্যাপী আয়কর মেলা। মেলার প্রথম দিনে কর আদায় হয় ২ কোটি ১ লাখ ৭২ হাজার ৭৭৩ টাকা, সেবা গ্রহণ করেন ৬৪৭ জন, রিটার্ন দাখিল করেন ৬২ জন এবং নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেন ১১৫ জন।

এছাড়া মৌলভীবাজারে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে বুধবার (২ নভেম্বর) থেকে। সেখানে মেলার প্রথম দিনে ২ লাখ ৬৯ হাজার ৪৩৫ টাকা কর আদায় হয়েছে। সেবা গ্রহণ করেছেন ৪৭৬ জন, রিটার্ন দাখিল করেছেন ১১৭ জন এবং নতুন করদাতা নিবন্ধিত হয়েছেন ১৯ জন।

হবিগঞ্জ ও সুনামগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) থেকে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.