Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪০

বানিয়াচং প্রতিনিধি |  ০২ নভেম্বর, ২০১৬

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে উভয়পক্ষের দফায় দফায় সংঘর্ষে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগোয়া গ্রামের অন্তত ৪০ জন আহত হয়েছে। আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় আগোয়া গ্রামের ইউপি সদস্য সোহেল আহমদ ও বদরুল আলমের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সোহেল আহমদ ও বদরুল আলমের ছেলেসহ শিশুরা মাঠে খেলাধুলা করছিল। তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় তাদের অভিভাবকরা খবর পেয়ে সেখানে গেলে তাদের মধ্যে এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের কয়েকজন টেঁটাবিদ্ধসহ কম-বেশি ৪০ জন আহত হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.