Sylhet Today 24 PRINT

কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামানকে বদলি

নিজস্ব প্রতিবেদক |  ১২ এপ্রিল, ২০১৫

 

 

সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানকে বদলি করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব নিয়েছেন নগরীর জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক সুহেল আহমদ।
শনিবার রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসাদুজ্জামানকে মহানগর গোয়েন্দা শাখায় (মেট্টো ডিবি) বদলি করা হয়েছে। তবে এ সংক্রান্ত কাগজপত্র এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি।

কোতোয়ালি থানার একাধিক সূত্র জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হলেও অর্থের বিনিময়ে নগরীর কুয়ারপাড়ে প্রবাসীর বাসায় নির্যাতনে গৃহকর্মী মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠে আসাদুজ্জামানের বিরুদ্ধে। হত্যা মামলা দায়ের হওয়ার পরও প্রবাসী পরিবারের কেউ গ্রেফতার না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে বদলির সিদ্ধান্ত নেয়।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.