Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে পৃথক অভিযানে মাদক সহ গ্রেপ্তার ২

সিলেটটুডে ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০১৬

জগন্নাথপুরে পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। 

বুধবার (০২ নভেম্বর) তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বালিকান্দি গ্রামের মৃত আছদ্দর আলীর পুত্র বাবুল মিয়া (৪৪) ও পাটলী ইউনিয়নের মকরমপুর গ্রামের আব্দুল বারিকের পুত্র সামত আলী (২৮)। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০১ নভেম্বর) রাতে টহলরত পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বালিকান্দি গ্রামে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ অফিসার চয়েস মদ বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে।

অপরদিকে, একই রাতে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মকরমপুর গ্রাম থেকে সামত আলীকে গ্রেপ্তার করেছে। 

জগন্নাথপুর থানার ওসি মো. মুরছালিন জানান, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.