Sylhet Today 24 PRINT

মাধবপুরে মন্দিরে হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

মাধবপুর প্রতিনিধি |  ০৩ নভেম্বর, ২০১৬

গত রোববার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনার রেশ ধরে মাধবপুরে দুই মন্দিরে হামলার ঘটনায় হবিগঞ্জ (উত্তর) এএসপি সাজিদুল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।

বুধবার রাতে এ কমিটি গঠন করেন জেলা পুলিশ সুপার জয়দেব ভদ্র।

জয়দেব ভদ্র জানান, এই কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত রোববার বিকেলে হবিগঞ্জের মাধবপুর বাজারের ঝুলন মন্দির ও কালি মন্দিরে হামলা চালানো হয়। হামলাকারীরা ঝুলন মন্দিরের মূর্তি ভাংচুর ও কালি মন্দিরের গেইট ও আসবাবপত্র ভাংচুর করে। এ সময় হামলাকারীরা হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতেও হামলার ঘটনা ঘটে। 'আহলে সুন্নাতওয়াল জামাত' নামের একটি সংগঠনের প্রতিবাদ সমাবেশের পর এ হামলার ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.