Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৩ নভেম্বর, ২০১৬

বই হাতে নিয়ে স্কুলে যাওয়া হল না ৩য় শ্রেণির এক ছাত্রীর। স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে তার প্রাণ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে সিলেটের নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম সুমাইয়া আক্তার (৬)। সে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চাঁনপুর গ্রামের এবাদুর রহমানের মেয়ে ও স্থানীয় উমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, সুমাইয়া আক্তার বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বই হাতে নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হয়। হবিগঞ্জ-নবীগঞ্জ অঞ্চলিক সড়কের উমপুর নামক স্থানে গিয়ে রাস্তা পারাপারের সময় হবিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমাইয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে এসে মৃতদেহটি উদ্ধার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.