Sylhet Today 24 PRINT

মাধবপুরে ডাকাত গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ০৪ নভেম্বর, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ কুখ্যাত ডাকাত সাহেদ মিয়াকে গ্রেফতার করেছে। ডাকাত সাহেদকে গ্রেফতার করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ শুক্রবার ভোররাতে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার পশ্চিম মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান- ধৃত সাহেদ মিয়া মাধবপুর পৌর শহরের পশ্চিম মাধবপুরের মুহাম্মদ আলীর ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা সভায় নিয়মিত জনপ্রতিনিধিরা তার বিরুদ্ধে রিজোলেশন করেছে। তাকে গ্রেপ্তারের বিষয় জনপ্রতিনিধিরা দাবি জানিয়ে আসছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.