শ্রীমঙ্গল প্রতিনিধি | ০৫ নভেম্বর, ২০১৬
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে উপজেলায় সমবায় অধিদপ্তরের আয়োজনে ৪৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল 'সমবায়ের দর্শন, টেকসই উন্নয়ন'।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার কর ও প্রমুখ ব্যক্তিবর্গ।