Sylhet Today 24 PRINT

মাধবপুরে মন্দিরে হামলার ঘটনায় ৭ জন গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ০৫ নভেম্বর, ২০১৬

মন্দিরে হামলার ঘটনায়  হবিগঞ্জের মাধবপুরে দিনভর অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির হোসেন সকাল ও সন্ধায় দুই অভিযানে ৭ জনের আটকের খবর নিশ্চিত করেছেন। তারা সকলেই মন্দিরে হামলার মামলায় এজহারভুক্ত আসামী।

তিনি জানান, শনিবার(৫ নভেম্বর) সকালে জিলাল মিয়া (২৫) নামের এক সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। জিলাল মিয়া উপজেলার সন্ধাদিল গ্রামের গফুর মিয়ার ছেলে।

সন্ধ্যায় ওসি (তদন্ত) সাজেদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলায় বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে আরও ৬জনকে গ্রেপ্তার করে। তারা হলেন আন্দিরা ইউনিয়নের  হরিসেনা গ্রামের হিরন মিয়ার ছেলে শুকর আলী (২৮), আদাউর ইউনিয়নের সুলতানপুর গ্রামের আহমদ আলীর ছেলে উসমান গনি (৩৪), একই গ্রামের এবাদুর রহমানের ছেলে মামুন মিয়া (৪২), পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের মুহিবুর রহমানের ছেলে ইয়াসিন মিয়া (২০), সবুজ বাগের রফিকুল মিয়ার ছেলে সবুজ মিয়া ও বারো চান্দুরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শাহ মো. মনসুর (২০)

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির হোসেন সিলেটটুডে টোয়ন্টিফোর ডটকমকে বলেন, "ভিডিও ফুটেজ দেখে আসামীদের সনাক্ত করে অভিযান চালানো হচ্ছে, বাকি জড়িতদের গ্রেপ্তার করতে সাঁড়াশি অভিযান চলবে।"

তিনি জানান, মন্দিরে হামলার ঘটনায় ১ নভেম্বর মাধবুর থানার এসআই গিয়াস উদ্দিন বাদী হয়ে ২০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.