Sylhet Today 24 PRINT

সিলেটে সোমবার সম্মিলিত নাট্য পরিষদের বর্ষবিদায় ও বর্ষবরণ

ডেস্ক রিপোর্ট |  ১২ এপ্রিল, ২০১৫

সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট’র আয়োজনে গত বছরের ন্যায় এবারও ১৪২১ বাংলাকে বিদায় ও ১৪২২ বাংলাকে স্বাগত জানিয়ে সুরমা নদীর তীরে ঐতিহাসিক চাঁদনিঘাটের সিঁড়িতে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত এই অনুষ্ঠান চলবে।

সূর্যাস্তের সাথে সাথে অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হবে ১৪২১ বাংলাকে বিদায়। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আহ্বান করা হবে ১৪২২ বাংলাকে। অনুষ্ঠানে লোকনৃত্য, লোকগান ও বাউলগান পরিবেশন করবেন সিলেটের বিভিন্ন সংগঠনের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানস্থলকে সাজানো হবে রঙিন বাঙালি সাজে।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি অনুপ কুমার দেব ও সাধারণ সম্পাদক রজত  কান্তি গুপ্ত এক বিবৃতিতে সংস্কৃতিমনষ্ক সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.