Sylhet Today 24 PRINT

২৩ নভেম্বর সিলেট আসছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ০৬ নভেম্বর, ২০১৬

আগামী ২৩ নভেম্বর সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটের জালালাবাদ সেনানিবাসের একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।

এদিকে, পূর্বঘোষিত আগামী ৯ নভেম্বর আওয়ামী লীগের সংবর্ধনাসভা বাতিল করা হয়েছে। ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকার কথা ছিল।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জানান, প্রধানমন্ত্রী ২৩ নভেম্বর সিলেট আসছেন বলে ওইদিন আমরা জনসভার আয়োজন করেছি। সেই জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এজন্য ৯ নভেম্বরের সংবর্ধনাসভা অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

২৩ নভেম্বরের জনসভা সফল করতে ইতিমধ্যেই প্রস্তুতি নেয়া শুরু হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.