Sylhet Today 24 PRINT

বড়লেখায় ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি |  ০৬ নভেম্বর, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় সব ধরণের চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে 'নিউ সেবা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার' এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৬ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি এ ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন।

সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. ফয়েজ আহমদ চৌধুরী’র সভাপতিত্বে ও সাংবাদিক লিটন শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

এতে স্বাগত বক্তব্য রাখেন ডা. দিগেন্দ্র চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মো. আজিজুর রহমান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা এস.এম আব্দুল্লাহ আল মামুন, নাক কান ও গলা বিশেষজ্ঞ ডা ফয়েজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. প্রণয় কুমার দে।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, থানা অফিসার ইনচার্জ মো. সহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমদ হোসেন, বড়লেখা আদালতের এপিপি গোপাল দত্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, হুইপের একান্ত সহকারি সচিব কবিরুজ্জমান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.